এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৬৫০

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম

    ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৮০০, নিখোঁজ ৬৫০

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম
    সংগৃহীত ছবি

    ইন্দোনেশিয়ার ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

    তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৮০৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে আর ৬৫০ জনের বেশি মানুষ এখনও নিখোঁজ।

    এছাড়া, তিনটি প্রদেশে এ দুর্যোগে ৫ লাখ ৭০ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

    উদ্ধারকাজ ও অনুসন্ধান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

    বন্যায় উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে তাপানুলি ও সিবোলগা এলাকা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ায় সেখানে সহায়তা পৌঁছাতে পারছে না।

    সরকারি ও আন্তর্জাতিক সহায়তা আকাশপথে ও জলপথে পাঠানো হলেও অনেক প্রত্যন্ত গ্রামে এখনো কোনো ত্রাণ পৌঁছায়নি। ফলে খাদ্য ও পানির তীব্র সংকটে ক্ষতিগ্রস্তদের অনেকেই দোকানভাঙচুর ও খাদ্য লুটের ঘটনায় জড়িয়ে পড়ছেন। সুমাত্রায় আইনশৃঙ্খলা রক্ষা ও সহায়তা পৌঁছানোর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

    স্থানীয়রা জানান, অনেকেই ঘরবাড়ি ছাড়তে চাইছেন না। কারণ বন্যা থেমে যাওয়ার পরও ঘর, ফসল ও যানবাহন কাদামাটিতে ঢেকে গেছে। পশ্চিম সুমাত্রার রাজধানী পদাং থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের সুংগাই নিয়ালো গ্রামে এখনো রাস্তা পরিষ্কারকাজ শুরু হয়নি, বাইরের কোনো সাহায্যও পৌঁছায়নি।

    চরম দুর্যোগের এই পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে কৌশলগত সহায়তা হিসেবে বিনামূল্যে স্টারলিংক সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।

    সূত্র: এএফপি

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…