এইমাত্র
  • ১৬ ডিসেম্বর উপলক্ষে আসামে ‘এয়ার শো’ করছে ভারতীয় বিমানবাহিনী
  • নারীবাদীদের ‘দুশ্চরিত্রা’ বলে গালি ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রীর
  • মস্কোর কাছে বিধ্বস্ত রুশ সামরিক কার্গো বিমান, নিহত ৭
  • গাজায় হামলা চলছেই, ৭৩৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • আজ বুধবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন-সমাবেশ

    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম
    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম

    সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন-সমাবেশ

    মামুনুর রশিদ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম

    ময়মনসিংহের ত্রিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ত্রিশাল প্রেসক্লাব এবং ত্রিশালে কর্মরত সাংবাদিকরা।

    গত ২৯ নভেম্বর, সংবাদ সংগ্রহের সময় ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল উপজেলা প্রতিনিধি মতিউর রহমান সেলিমসহ ৪ জন সাংবাদিকের ওপর হামলা চালানো হয়।

    অভিযোগ, উপজেলার হরিরামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব উদ্দীন স্বপন মেম্বারের নির্দেশে ও নেতৃত্বে হাবিবুর রহমান জিয়াসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন দেশীয় অস্ত্র দিয়ে মতিউর রহমান সেলিমসহ ৪ সাংবাদিককে বেধড়ক মারধর করে আটকে রাখে। পরবর্তীতে, পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে তাদেরকে রক্ষা করেন।

    এই সময় উদ্ধার করতে যাওয়া দৈনিক কালবেলার সাংবাদিক আব্দুল্লাহ আল ফাহাদ, দৈনিক নয়া শতাব্দীর সাংবাদিক রাকিবুল হাসান সুমন ও মাসুদ রানাকেও মারধর ও লাঞ্ছিত করা হয়।

    বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান।

    এ সময় বক্তব্য দেন, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন প্রমূখ। সাংবাদিকরা বলেন, ‘সাংবাদিকের ওপর এমন ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…