এইমাত্র
  • হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
  • চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
  • আজ মহান বিজয় দিবস
  • বিএনপির ৪ নেতা সুখবর পেলেন
  • ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার
  • দেশের বাজারে আবার বাড়ল সোনার দাম
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • আজ মঙ্গলবার, ১ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    গজারিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুটি বসতঘর পুড়ে ছাই

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম
    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম

    গজারিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুটি বসতঘর পুড়ে ছাই

    আল আমিন, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম

    মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে দুটি বসতঘর ও ঘরের আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে গেছে। বুধবার সকাল ১০ টায় ইমামপুর ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

    ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। ভুক্তভোগীদের দাবি, এ অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

    বাড়ির মালিক রেনু মিয়া এবং সিরাজ প্রধান জানান, রান্নাঘরে রাখা একটি এলপিজি গ্যাস সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে টিনের চৌচালা ঘরগুলো জ্বলতে শুরু করে। স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তীব্র আগুনের তাপে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

    খবর পেয়ে গজারিয়ার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ফিরোজ মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিলিন্ডারের লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

    তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে দুটি বসতঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা, আর উদ্ধার হওয়া সম্পদের মূল্য প্রায় ৩০ লাখ টাকা হবে বলে আশা করা হচ্ছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…