এইমাত্র
  • ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ উদ্বোধন
  • দেলদুয়ারে মাটিখেকোদের দৌরাত্ম্য, উর্বরতা হারাচ্ছে কৃষিজমি
  • ঈশ্বরদীতে মাদকের বিরুদ্ধে যুবকের ব্যতিক্রমী উদ্যোগ
  • বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
  • নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে দুই মসজিদে ‘মুর্দা মশারী’ বিতরণ
  • কটিয়াদীতে ফাল্গুনেও ঘন কুয়াশা
  • উখিয়ায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ
  • কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
  • প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিলবোর্ড-ব্যানার অপসারণের নির্দেশ
  • দেশে কতদিনের জ্বালানি মজুত রয়েছে, জানালেন বিপিসি চেয়ারম্যান
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    আ'লীগের কমিটিতে নাম দেখে ব্যবসায়ী বিস্মিত, সংবাদ সম্মেলন করে প্রত্যাখ্যান

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম
    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম

    আ'লীগের কমিটিতে নাম দেখে ব্যবসায়ী বিস্মিত, সংবাদ সম্মেলন করে প্রত্যাখ্যান

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম

    ফরিদপুরের আলফাডাঙ্গায় আওয়ামী লীগের কমিটিতে কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে নিজের নাম দেখে বিস্মিত হয়েছেন মো. জাকির হোসেন মুরাদ নামে এক ব্যবসায়ী। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে তিনি পদটি প্রত্যাখ্যান ও কমিটি থেকে নিজের নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।​ আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সামনে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই সংবাদ সম্মেলন করেছেন তিনি।

    জাকির হোসেন মুরাদ উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রাম এলাকার মৃত. আলতাফ হোসেনের ছেলে।  সংবাদ সম্মেলনে জাকির হোসেন মুরাদ বলেন, ‘কিছুদিন পূর্বে আমি জানতে পারি, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম হোসেন ও সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেনের স্বাক্ষরিত কমিটিতে আমার নাম কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক পদে লিপিবদ্ধ রয়েছে।’

    রাজনীতিতে কোনো সংশ্লিষ্টতা নেই জানিয়ে জাকির হোসেন মুরাদ বলেন, ‘যেহেতু আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই এবং আমি আওয়ামী লীগ সমর্থনও করি না, সেহেতু আমি গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি থেকে আমার নাম বাতিল করার ইচ্ছা পোষণ করছি।’ তিনি জোর দিয়ে জানান, তিনি পূর্বেও কোনো রাজনীতিতে যুক্ত ছিলেন না এবং বর্তমানেও কোনো রাজনীতি করেন না।

    ​রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও কমিটিতে নাম আসায় বিব্রত এই ব্যবসায়ী। তিনি সাংবাদিকদের মাধ্যমে তার এই স্পষ্ট বক্তব্যটি জনসম্মুখে প্রচারের জন্য অনুরোধ জানিয়েছেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…