এইমাত্র
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • আজ বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    রাশিয়ার গ্যাস আমদানি বন্ধের সিদ্ধান্ত নিল ইউরোপীয় ইউনিয়ন

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম

    রাশিয়ার গ্যাস আমদানি বন্ধের সিদ্ধান্ত নিল ইউরোপীয় ইউনিয়ন

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম
    সংগৃহীত ছবি

    রাশিয়া থেকে তরলীকৃত গ্যাস (এলএনজি) ও পাইপলাইন গ্যাস আমদানি বন্ধের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার (০৩ ডিসেম্বর) ব্রাসেলসে জানানো হয়, ২০২৬ সালের শেষে রাশিয়ান এলএনজি এবং ২০২৭ সালে পাইপলাইন গ্যাস পুরোপুরি নিষিদ্ধ হবে।


    খসড়া নিয়ম অনুসারে, ১৭ জুন ২০২৫-এর আগে হওয়া স্বল্পমেয়াদি চুক্তি অনুযায়ী এলএনজি আমদানি বন্ধ হবে ২৫ এপ্রিল ২০২৬ থেকে, আর পাইপলাইন গ্যাস ১৭ জুন ২০২৬ থেকে। দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তি ১ জানুয়ারি ২০২৭ থেকে এবং পাইপলাইন চুক্তি ৩০ সেপ্টেম্বর ২০২৭ থেকে বন্ধ হবে। প্রয়োজন হলে সর্বোচ্চ ১ নভেম্বর ২০২৭-এর মধ্যেই নিষেধাজ্ঞা কার্যকর হবে।


    জ্বালানি সংকট দেখা দিলে নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করার সুযোগ রাখা হয়েছে। তবে সিদ্ধান্ত নিয়ে ইউরোপের ভেতরে সমালোচনা চলছে।


    অর্থনীতিবিদ মারিও দ্রাঘি সতর্ক করেছেন, রাশিয়ান গ্যাস ছাড়ার পথে ইউরোপ এখনো কাঠামোগত জ্বালানি দুর্বলতায় ভুগছে। গ্যাসের দাম যুক্তরাষ্ট্রের তুলনায় চার-পাঁচ গুণ বেশি।


    রাশিয়ার দাবি, ইউরোপের এই নীতি তাদের নিজস্ব অর্থনীতি ও শিল্পে নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা কার্যকর হলে ইউরোপের জ্বালানি বাজারে বড় ধরনের পরিবর্তন আসবে। সূত্র : শাফাক নিউজ


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…