এইমাত্র
  • ১৬ ডিসেম্বর উপলক্ষে আসামে ‘এয়ার শো’ করছে ভারতীয় বিমানবাহিনী
  • নারীবাদীদের ‘দুশ্চরিত্রা’ বলে গালি ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রীর
  • মস্কোর কাছে বিধ্বস্ত রুশ সামরিক কার্গো বিমান, নিহত ৭
  • গাজায় হামলা চলছেই, ৭৩৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল
  • চলছে দানের টাকা গোনা, হুমায়ুনের জন্য হায়দ্রাবাদ থেকে 8 নিরাপত্তারক্ষী
  • সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  • বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে যুদ্ধবিমান ‘ইউরোফাইটার টাইফুন’
  • সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল
  • দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন
  • চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
  • আজ বুধবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩২ | ১০ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    পাকিস্তানে পুলিশের গাড়িতে বোমা বিস্ফোরণ, নিহত ৩

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম

    পাকিস্তানে পুলিশের গাড়িতে বোমা বিস্ফোরণ, নিহত ৩

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ পিএম
    সংগৃহীত ছবি

    পাকিস্তানের খায়বার পাখতুনখোয়া প্রদেশে পুলিশের গাড়িকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটনায় ৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

    বুধবার (৩ ডিসেম্বর) দেরা ইসমাইল খান জেলার পানিয়ালা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। খবর দ্য হিন্দুর।

    দক্ষিণ ওয়াজিরিস্তান সীমান্তবর্তী এ অঞ্চলে বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) গুল আলম, কনস্টেবল রফিক এবং পুলিশ ভ্যানের চালক শাকি জান।

    ঘটনার পরপরই পানিয়ালা ডিএসপি, স্থানীয় থানার ওসি এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।

    দেরা ইসমাইল খান জেলার পুলিশ সুপার (ডিপিও) সাজ্জাদ আহমাদ সাহেবজাদা বলেন, অজ্ঞাত সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। এটি এক কাপুরুষোচিত সন্ত্রাসী আক্রমণ।

    তিনি আরও বলেন, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

    খায়বার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মোহাম্মদ সোহেল আফ্রিদি হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং দোষীদের শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…