এইমাত্র
  • ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী: আইআরজিসি
  • কাতারের সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা
  • চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার
  • এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
  • ইরানে প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
  • মক্কা ও মদিনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের
  • যশোর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল!
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • আজ বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া’

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০২ পিএম
    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০২ পিএম

    ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া’

    মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০২ পিএম

    বিএনপি ক্ষমতায় এলে দেশে ভরপুর উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, ‘বাংলাদেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ঐক্যের প্রতীক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া।’

    বুধবার (৩ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো নিজ নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রচারণাকালে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমেদ। এদিন তিনি নিজ জন্মস্থান পেকুয়া উপজেলার পেকুয়া সদর, শীলখালী, বারবাকিয়া, টৈটং ও রাজাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

    তিনি বলেন, ‘১২-১৪ বছর পরে আপনাদের দেখতে আসার সুযোগ হয়েছে। এ জন্য আল্লাহর কাছে অফুরন্ত শুকরিয়া আদায় করছি। আপনারা দোয়া করেছিলেন বলেই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আপনারা সবাই জানেন আমাকে হত্যার উদ্দেশ্যে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার আমাকে গুম করেছিল। আল্লাহ আমার হায়াত রাখায় এবং সবার দোয়ায় আমি আজ আপনাদের সামনে আসতে পেরেছি।’

    বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, ‘আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এই দেশের ঐক্যের প্রতীক। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।একইভাবে আমাদের নেতা তারেক রহমানসহ আমাদের জন্য দোয়া করবেন। আমার একটাই অনুরোধ থাকবে আপনারা আমার হয়ে সবাই ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন।’

    তিনি আরো বলেন, ‘এই দেশের গণতন্ত্রের প্রতীক হলো ধানের শীষ। তাই এই দেশ এবং গণতন্ত্র রক্ষার জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে এবং ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্যে ভোট চাইতে হবে।’


    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…