এইমাত্র
  • মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় আসছেন আজ
  • জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
  • সংঘাত বন্ধের আহ্বান ইইউ প্রধান ও চীনের
  • ইরানের হামলায় বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস
  • ঢাকা থেকে ৪ দিনে ১৩১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
  • বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে কৃষকের দুই বসতঘর ও গবাদিপশু পুড়ে ছাই
  • ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
  • ইরানে হামলার জন্য নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন
  • বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    রাজনীতি

    এবার ৮ চিকিৎসককে সুখবর দিল বিএনপি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম

    এবার ৮ চিকিৎসককে সুখবর দিল বিএনপি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম

    দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আট চিকিৎসকের বাতিল হওয়া সদস্য পদ ফিরিয়ে দিয়েছে বিএনপি। 

    বুধবার (৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, ‘ইতোপূর্বে সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ডা. খায়রুল ইসলাম, ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. ফারুক হোসেন, ডা. মাহবুব আরেফীন রেজানুর রঞ্জু, ডা. এম এ কামাল, ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. শাওন বিন রহমান ও ডা. রাকিব উজ জামানকে চিকিৎসকদের সংগঠন ড্যাবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদে তাদের সংশ্লিষ্টতা থাকবেনা মর্মে ঘোষণা দেয়া হয়েছিল।’

    ‘আজ উল্লিখিত চিকিৎসকবৃন্দের সেই সংশ্লিষ্টতা না থাকার ঘোষণা প্রত্যাহার করা হয়েছে। তারা এখন থেকে ড্যাবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যেকোন পর্যায়ের পদে সংশ্লিষ্ট হতে পারবেন।’

    এর আগে গত ২৯ জুলাই এই আট চিকিৎসককে অব্যহতি দিয়েছিল বিএনপি। 

    ১৯৯৩ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলপন্থি চিকিৎসকদের সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয় ড্যাব।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…