এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চুয়াডাঙ্গায় খালেদা জিয়ার রোগ মুক্তির দোয়া মাহফিলে জনতার ঢল

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পিএম
    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পিএম

    চুয়াডাঙ্গায় খালেদা জিয়ার রোগ মুক্তির দোয়া মাহফিলে জনতার ঢল

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পিএম

    চুয়াডাঙ্গায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (৩ ডিসেম্বর) বাদ আসর চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে দুপুর তিনটা থেকে পবিত্র কোরআন তেলওয়াত শুরু হয়। কোরআন খতমের পর সেখানে আসরের নামাজের আয়োজন করা হয়। নামাজের পর সংক্ষিপ্ত বক্তব্য শেষে দোয়ায় অংশ নেন হাজারো মানুষ।

    চুয়াডাঙ্গা জেলাবাসীর ব্যানারে আয়োজিত দোয়ার অনুষ্ঠানে অংশ নেন জেলার মোট ২৭ টি রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও নানা শ্রেণি পেশার মানুষ। এসময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা আল্লাহর কাছে ফরিয়াদ করেন মসুল্লিরা। তার স্মৃতিচারণে কান্নায় ভেঙে পড়েন অনেকে।

    দোয়ার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস সোসাইটির প্রেসিডেন্ট সাহিদুজ্জামান টরিক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান।

    এসময় বিএনপির সাধারন সম্পাদক শরীফুজ্জামান বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি দলেরই প্রধান নন, তিনি আমাদের মা। আর এই মায়ের জন্যই তার হাজার হাজার সন্তানরা হাত তুলেছেন। তার সুস্থতা কামনায় আল্লাহর দরবারে সকলেই দোয়া করেছেন।

    সাহিদুজ্জামান টরিক বলেন, আমরা দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানিয়েছিলাম। এখানে বেগম খালেদা জিয়ার জন্য জনস্রোত হয়েছে। মানুষ আবেগ আপ্লুত হয়ে কেঁদেছেন। এটি শুধু দলের কোন কর্মসূচী নয়, বরং চুয়াডাঙ্গা জেলাবাসীর এক আত্মার প্রমাণ। এই দোয়ার অনুষ্ঠান মাইলফলক হয়ে থাকবে।

    পরে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন বড় বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জুনাইদ আল হাবিবি।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…