এইমাত্র
  • যশোরে ফার্মেসি মালিক অপহরণ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • লোহাগাড়ার আধুনগর সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
  • ইবিতে ‘ইসলামিক ফাউন্ডেশন কর্নার’ উদ্বোধন
  • দেলদুয়ারে মাটিখেকোদের দৌরাত্ম্য, উর্বরতা হারাচ্ছে কৃষিজমি
  • ঈশ্বরদীতে মাদকের বিরুদ্ধে যুবকের ব্যতিক্রমী উদ্যোগ
  • বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
  • নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে দুই মসজিদে ‘মুর্দা মশারী’ বিতরণ
  • কটিয়াদীতে ফাল্গুনেও ঘন কুয়াশা
  • উখিয়ায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ
  • কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    আহত জুলাই যোদ্ধা গেজেটে ভুয়া তথ্যে নাম অন্তর্ভুক্তের ঘটনায় তদন্ত শুরু

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ এএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ এএম

    আহত জুলাই যোদ্ধা গেজেটে ভুয়া তথ্যে নাম অন্তর্ভুক্তের ঘটনায় তদন্ত শুরু

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ এএম

    পঞ্চগড়ের দেবীগঞ্জে আহত জুলাই যোদ্ধার তালিকায় আহত না হয়েও নাম অন্তর্ভুক্ত নিয়ে সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এতে পৌরসভার উত্তরপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে জুবায়ের ইসলামের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে আহত জুলাই যোদ্ধার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্তের বিষয়টি সামনে আসে।


    গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। বিষয়টিকে আমলে নিয়ে সোমবার (৮ ডিসেম্বর) উপজেলা সমবায় কর্মকর্তা মো: আল মামুনকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের দায়িত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল ইসলাম। আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়।


    উল্লেখ্য, ২০২৫ সালের ৫ মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে রংপুর বিভাগের 'গ শ্রেণির' আহত জুলাই যোদ্ধার তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়। সেই তালিকায় গেজেট নাম্বার ১০২০ এ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা থেকে আহত জুলাই যোদ্ধা হিসেবে জুবায়েরের নাম অন্তর্ভুক্ত করা হয়। এরই মধ্যে সরকারে পক্ষ থেকে এককালীন এক লক্ষ টাকা অনুদান এবং প্রতিমাসে নিয়মিতভাবে দশ হাজার টাকা করে ভাতা তুলছেন অভিযুক্ত জুবায়ের।


    এদিকে অভিযোগ উঠেছে গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধা জুবায়ের দেবীগঞ্জে জুলাই বিপ্লবের সময় অর্থাৎ ২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট আহত হন নি। তিনি ৬ আগস্ট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে একটি দোকানের মালিকানা নিয়ে দুই পক্ষের ধস্তাধস্তিতে সামান্য আহত হন।


    এই ঘটনার প্রত্যক্ষদর্শী ও জুলাই আন্দোলনে অংশ নেওয়া একাধিক ব্যক্তির সাথে কথা বলে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংরক্ষিত রেজিস্টারের তথ্য দেখে এই অভিযোগের সত্যতা পাওয়া যায়।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…