এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    মাদুরোকে হাতে হাতকড়া লাগিয়ে টেনে হিঁচড়ে নামানো হলো হেলিকপ্টার থেকে

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৮:৫১ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৮:৫১ পিএম

    মাদুরোকে হাতে হাতকড়া লাগিয়ে টেনে হিঁচড়ে নামানো হলো হেলিকপ্টার থেকে

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৮:৫১ পিএম

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের ম্যানহাটনের কেন্দ্রীয় আদালতে নেওয়া হয়েছে। তাকে এরআগে ব্রুকলিনের মেট্রোপলিটান ডিটেনশন সেন্টার থেকে হেলিকপ্টারে করে আনা হয়। এরপর তোলা হয় একটি সাঁজোয়া যানে। সেটিতে করেই সশস্ত্রীক আদালতে তোলা হয় তাদের।

    বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে মাদুরোক হেলিকপ্টার থেকে টেনেহিঁচড়ে নামানো হচ্ছে। ওই সময় তার হাতে হাতকরা ছিল। ফলে তিনি হেলিকপ্টার থেকে নামতে পারছিলেন না। ফলে তাকে অনেকটা টেনে নামানো হয়।

    সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, নিকোলাস মাদুরোর বিরুদ্ধে করা মামলার বিচার করবেন ৯২ বছর বয়সী বিচারক অ্যালভিন কে হেলারস্টেইন।

    এদিকে গত শনিবার যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বোন্ডি মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানিয়েছিলেন, মাদক সন্ত্রাস ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস রাখার দায়ে তার বিচার করা হবে।

    তিনি ওইদিন বলেন, নিউইয়র্কের দক্ষিণ ডিস্ট্রিক আদালতে ইতিমধ্যে মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

    পাম বোন্ডি এক্সে বলেন, “মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদের ষড়যন্ত্র, কোকেন আমদানির ষড়যন্ত্র, মেশিনগান ও ধ্বংসাত্মক সরঞ্জাম (ডিভাইস) রাখা এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহারের ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে।”

    বোন্ডি আরও বলেন, “খুব শিগগিরই তাদের যুক্তরাষ্ট্রের মাটিতে, মার্কিন আদালতে আমেরিকান কঠোর বিচারব্যবস্থার মুখোমুখি হতে হবে।”

    তবে মাদুরোর স্ত্রীর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু বলেননি।

    এবি 

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…