এইমাত্র
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    নিউইয়র্কের আদালতে নেওয়া হয়েছে মাদুরো ও তার স্ত্রীকে

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম

    নিউইয়র্কের আদালতে নেওয়া হয়েছে মাদুরো ও তার স্ত্রীকে

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম
    সংগৃহীত ছবি

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতে নেওয়া হয়েছে। 

    সোমবার (০৫ জানুয়ারি) সেখানকার আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিস্তারিত পড়ে শোনানো হবে।

    এর আগে ম্যানহাটনে একটি হেলিকপ্টার থেকে নামানো হয় মাদুরোকে। তার সঙ্গে একজন নারীকেও দেখা গেছে। ধারণা করা হচ্ছে সেখানে তার স্ত্রীকেও হাজির করা হয়েছে।

    তাদেরকে হেলিকপ্টার থেকে নামিয়ে কড়া পাহারায় আদালতে নেওয়া হয়। এসময় মাদুরোকে খুঁড়িয়ে হাটতে দেখা যায়।

    শুক্রবার রাতে ভেনেজুয়েলা থেকে তুলে আনার পর নিউইয়র্কের ব্রুকলিনের কারাগারে বন্দি ছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস।

    নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর সিলিয়ার বিরুদ্ধে মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে মাদুরোপুত্র গুয়েরার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের আদালতে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। ভেনেজুয়েলার পার্লামেন্ট সদস্য গুয়েরা ‘নিকোলাসিতো’ বা ‘রাজপুত্র’ নামেও পরিচিত বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…