এইমাত্র
  • গাজীপুরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা রফিকুল
  • ভোলায় ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আশঙ্কায় ইরানের আকাশসীমা সাময়িক বন্ধ
  • রংপুরে মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৭
  • মেঘনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১
  • নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা
  • সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
  • আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী নিজামকে শোকজ
  • আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন
  • মোংলা বন্দরের শ্রমিকদের ২৬% মজুরি বৃদ্ধি
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    মাদুরোকে আটকের পর বিশ্বজুড়ে তেলের দামে পতন

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম

    মাদুরোকে আটকের পর বিশ্বজুড়ে তেলের দামে পতন

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম
    সংগৃহীত ছবি

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র অভিযান চালিয়ে আটকের পর থেকে বিশ্বজুড়ে তেলের দাম কমছে। 

    সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববাজারে তেলের দরপতন হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

    গত শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে সেখান থেকে মাদুরোকে ধরে নিউইয়র্কে নিয়ে এসেছে মার্কিন সেনারা।

    বিশেষজ্ঞরা জানান, ভেনেজুয়েলার তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার যে সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটি বিশ্বের অন্যান্য জায়গার সরবরাহ থেকে খুবই সহজেই কাটিয়ে তোলা যাবে।

    তেলের দাম কমলেও সোনা, রুপাসহ অন্যান্য দামি ধাতবের দাম বেড়েছে। কারণ বিনিয়োগকারীরা এখন এসব ধাতুর দিকে ঝুঁকছেন। তাদের কাছে সোনা হলো সবেচেয়ে নিরাপদ। যেখানে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা নেই।

    বিবিসি জানায়, সোনার দাম আজ প্রায় ২ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৪০৮ আউন্স। অপরদিকে রুপার দাম বেড়েছে ৩ দশমিক ৫ শতাংশ।

    সূত্র: বিবিসি

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…