এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মণিরামপুরে প্রকাশ্যে যুবকের মাথায় গুলি করে হত্যা

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম

    মণিরামপুরে প্রকাশ্যে যুবকের মাথায় গুলি করে হত্যা

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম

    যশোরের মণিরামপুরে প্রকাশ্যে রানা প্রতাপ বৈরাগী (৪২) নামে এক যুবকের মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

    সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কপালিয়া বাজারে খুনের ঘটনাটি ঘটে। নিহত রানা প্রতাপ কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের অবসরপ্রাপ্ত তুষার কান্তি বৈরাগী। পুলিশ ঘটনাস্থল থেকে ৭টি গুলির খোসা জব্দ করেছে। এই নিয়ে গত দুই দিনে যশোর জেলায় সন্ত্রাসীদের গুলিতে দুইজনের মৃত্যু হয়েছে।

    জানা গেছে, সন্ধ্যা পৌনে ৬টার দিকে কপালিয়া বাজারে ছিলেন রানা প্রতাপ বৈরাগী। এ সময় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। মাথায় গুলিবিদ্ধ হয়ে রানা প্রতাপ ঘটনাস্থলেই মারা যান।

    ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা জনসম্মুখে রানা প্রতাপকে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায়। ঘটনার পরই কপালিয়া বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    স্থানীয়রা জানিয়েছেন, রানা প্রতাপ বৈরাগী এক সময় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সদস্য ছিলেন। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষ তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে।

    মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান জানান, কপালিয়া বাজারে একজনকে গুলি করে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখান থেকে ৭টি গুলির খোসা জব্দ করা হয়েছে। কারা ও কি কারণে রানা প্রতাপ বৈরাগীকে খুন করেছে, তা তদন্ত করা হচ্ছে। খুনিদের আটক করতে অভিযান চলছে।

    উল্লেখ্য, এর আগে শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় যশোর শহরের শংকরপুর ইসহাক সড়কে সাবেক কমিশনার শাহেদ হোসেন নয়নের অফিসের সামনে চলন্ত মোটরসাইকেল থেকে বিএনপি নেতা আলমগীর হোসেন (৫০)-এর মাথায় গুলি করে হত্যা করা হয়। পুলিশ ঘটনার সাথে জড়িত নিহতের জামাইসহ দুইজনকে আটক করেছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…