এইমাত্র
  • গাজীপুরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা রফিকুল
  • ভোলায় ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আশঙ্কায় ইরানের আকাশসীমা সাময়িক বন্ধ
  • রংপুরে মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৭
  • মেঘনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১
  • নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা
  • সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
  • আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী নিজামকে শোকজ
  • আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন
  • মোংলা বন্দরের শ্রমিকদের ২৬% মজুরি বৃদ্ধি
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৮:২৮ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৮:২৮ পিএম

    হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৮:২৮ পিএম
    সংগৃহীত ছবি

    বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফ। 

    সোমবার (০৫ জানুয়ারি) পাকিস্তান সরকারের পক্ষ থেকে এক্সে দেওয়া এক পোস্টে জানানো হয়, শাহবাজ শরিফ বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন এবং খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

    পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি খালেদা জিয়ার পরিবার, তার দলীয় কর্মী এবং বাংলাদেশের জনগণের প্রতি ‘আন্তরিক সমবেদনা’ প্রকাশ করেন এবং আল্লাহর কাছে তার আত্মার শান্তি কামনা করেন।

    প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সে সময় তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত জটিল ও সংকটাপন্ন। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে ৩০ ডিসেম্বর ভোর ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

    পরদিন বিকাল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তার লাখো মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাধিস্থ করা হয়।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…