এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ফুলবাড়ী সীমান্তে ইয়াবাসহ দুই চোরাকারবারি যুবক আটক

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম
    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম

    ফুলবাড়ী সীমান্তে ইয়াবাসহ দুই চোরাকারবারি যুবক আটক

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম

    কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ইয়াবা ট্যাবলেটসহ দুই চোরাকারবারি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

    বিজিবি জানায়, মঙ্গলবার (৬ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিন কাশিপুর বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তঘেষা আজোয়াটারী এলাকায় বিশেষ অভিযান চালান। 

    এ সময় সন্দেহজনক দুই চোরাকারবারি ভারতীয় সীমান্ত থেকে আসতে দেখেন ও তাদের গতিবিধি লক্ষ্য করে দুই চোরাকারবারিদের চ্যালেঞ্জ করা হলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা হাতেনাতে আটক করে সক্ষম হয়। পরে দুই চোরাকারবারির শরীর তল্লাশি করে ৮৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করে আটক চোরাকারবারিকে ক্যাম্পে নিয়ে আসা হয়।

    আটক দুই চোরাকারবারি হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের উৎপল সেন (২৫) ও সাগর বর্মন (১৮)। পরে দুই চোরাকারবারি যুবককে ফুলবাড়ী থানায় সোপর্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বিজিবি। 

    এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।  মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…