এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    আনোয়ারায় কৃষিজমির মাটি কাটায় জরিমানা

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম
    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম

    আনোয়ারায় কৃষিজমির মাটি কাটায় জরিমানা

    আতিকুল হা-মীম, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কৃষিজমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাটি ভর্তি একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।

    বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের চৌমুহনী এলাকার টাওয়ার সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

    প্রশাসন সূত্রে জানা গেছে, ওই এলাকায় প্রায় ৪ শতক জমিতে অবৈধভাবে পুকুর খনন করে কৃষিজমির মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে প্রশাসন সেখানে অভিযান চালায়। অভিযানে ঘটনাস্থল থেকে মাটি ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়।

    এ ঘটনায় অভিযুক্ত স্থানীয় নুর মোহাম্মদের পুত্র মো. মফিজ মিয়া (৪৫)। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ ঘটনাস্থলেই পরিশোধ করেন তিনি। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মোমেন উপস্থিত ছিলেন।

    এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা সময়ের কণ্ঠস্বর-কে বলেন, ‘কৃষিজমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে এবং মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…