এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    খেলা

    বিশ্বকাপের আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম

    বিশ্বকাপের আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা প্রায় নিশ্চিত ছিল তিলক ভার্মার। সবশেষ এশিয়া কাপের ফাইনালে তার ঝড়ো ইনিংসে ভর করেই শিরোপা নিজেদের ঘরে তুলেছে ভারত। ফলে তাকে নিয়ে বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছিল ভারতীয় টিম ম্যানেজম্যান্ট সেবিষয়ে সন্দেহ থাকার কথা নয়। 

    তবে বিশ্বকাপের ঠিক আগে সেই পরিকল্পনাতে দেখা দিয়েছে এক অনিশ্চয়তা।  পেটের চোটে পড়ে আপাতত মাঠের বাইরে তিলক, আর তাতে করে নিউজিল্যান্ড সিরিজ তো বটেই, বিশ্বকাপের শুরুতে তাকে পাওয়া নিয়েও দুশ্চিন্তা বেড়েছে।

    আগামী ২১ জানুয়ারি শুরু হবে ভারত নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের জন্য এরই মধ্যে বিকল্প খুঁজতে শুরু করেছে টিম ম্যানেজম্যান্ট। 

    জানা গেছে, বুধবার (৭ জানুয়ারি) হঠাৎ পেটে তীব্র ব্যথা অনুভব করেন তিলক। দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হলে বিষয়টি গুরুত্ব পায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানায়, প্রথমে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে নেওয়া হলেও পরে রাজকোটের একটি হাসপাতালে স্ক্যান করানো হয়। সেই রিপোর্ট এখন বোর্ডের চিকিৎসকদের হাতে।

    চিকিৎসকরা জানিয়েছেন, তিলকের অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। আর সেখানেই মূল চিন্তা। কেননা অপারেশন করাতে হলে মাঠে ফিরতে তিলকের সময় লাগবে অন্তত তিন থেকে চার সপ্তাহ। 

    এদিকে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। ধারণা করা হচ্ছে সেই ম্যাচে পাওয়া যাবে না। 

    বিসিসিআই সূত্র বলছে, পুরো নিউজিল্যান্ড সফর মিস করবেন তিলক বর্মা। তাদের ধারণা, বিশ্বকাপের মাঝামাঝিতে দলের সঙ্গে যোগ দিতে পারবেন এই ব্যাটার। 

    তিলকের অনুপস্থিতিতে বিকল্প হিসেবে কারা আসতে পারেন, তা নিয়েও আলোচনা চলছে। মজার ব্যাপার হলো, টি–টোয়েন্টি দল থেকে বাদ পড়া শুভমান গিলকে আবার ফিরিয়ে আনার সম্ভাবনা খুব একটা দেখছে না নির্বাচক কমিটি। 

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…