এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    শাহজাদপুরে চুরি করা ৬টি গরু উদ্ধার, ১ জন গ্রেফতার

    রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৩:৫৯ পিএম
    রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৩:৫৯ পিএম

    শাহজাদপুরে চুরি করা ৬টি গরু উদ্ধার, ১ জন গ্রেফতার

    রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৩:৫৯ পিএম

    সিরাজগঞ্জের শাহজাদপুরে ভুট্টো সরদার নামের এক দরিদ্র কৃষকের চুরি করে নিয়ে যাওয়া ৬টি গরু উদ্ধার ও চোর চক্রের সদস্য উজ্জল (৪৫) নামের এক জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

    জানা যায়, গতকাল বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বহলবাড়ি এলাকার বাথান থেকে স্থানীয় আজিজুল সরদারের ছেলে দরিদ্র কৃষক ভুট্টো সরদারের ৪টি গাভী ও ২টি বাছুর গরু কয়েকজন ব্যক্তি চুরি করে নিয়ে যায়। গরুগুলোর আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা।

    পরে কৃষক ভুট্টো সরদার শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দেন। এরপর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামের নজরুল ইসলামের বাড়ি থেকে চুরি করা গরুগুলো উদ্ধার করে। এ সময় চুরির সাথে জড়িত খোয়াজ ফকিরের ছেলে উজ্জল নামের একজনকে গ্রেফতার করা হয়।

    শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘পোতাজিয়া ইউনিয়নের বাথান এলাকা থেকে ৬টি গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্র। অভিযোগ পেয়ে দ্রুত অভিযান চালিয়ে কায়েমপুর গ্রাম থেকে চুরি করা গরুসহ চোর চক্রের ১ সদস্যকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় এই ঘটনায় মোট ৬ জন জড়িত ছিল। চুরির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে, গ্রেফতার উজ্জলকে শাহজাদপুর আমলী আদালতে প্রেরণ করা হবে। এ ছাড়াও গরুগুলো আদালতের মাধ্যমে ভুক্তভোগী কৃষককে ফিরিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…