এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    ‘তেল বিক্রির টাকা দিয়ে শুধু যুক্তরাষ্ট্রের পণ্য কিনবে ভেনেজুয়েলা’

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৩:৪০ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৩:৪০ পিএম

    ‘তেল বিক্রির টাকা দিয়ে শুধু যুক্তরাষ্ট্রের পণ্য কিনবে ভেনেজুয়েলা’

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৩:৪০ পিএম
    সংগৃহীত ছবি

    তেল বিক্রির অর্থ দিয়ে ভেনেজুয়েলা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের তৈরি পণ্যই কিনবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ কথা জানান তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের। 

    ওয়াশিংটনের ভাষ্য মতে, নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ে একটি চুক্তি হয়েছে। সেই চুক্তির লাভের অর্থ দিয়েই এসব পণ্য কেনা হবে।

    ট্রাম্প বলেন, ‘আমাকে এইমাত্র জানানো হয়েছে যে আমাদের নতুন তেল চুক্তির মাধ্যমে ভেনেজুয়েলা যে অর্থ পাবে, তা দিয়ে তারা শুধুমাত্র আমেরিকায় তৈরি পণ্যই কিনবে।’

    তিনি আরও বলেন, এসব পণ্যের মধ্যে কৃষিপণ্য, যন্ত্রপাতি, চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানি খাতের যন্ত্রপাতি অন্তর্ভুক্ত থাকবে।

    এদিকে, যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বুধবার বলেছেন, ওয়াশিংটন ‘অনির্দিষ্টকাল’র জন্য ভেনেজুয়েলার তেল বিক্রয় নিয়ন্ত্রণ করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতৃত্ব ৩০-৫০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের মার্কেটিং যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনায় দেবে-এমনটি জানানোর পর তিনি একথা বললেন।

    তিনি বলেন, ‘আমরা ভেনেজুয়েলা থেকে তেল বাজারজাত করব-  প্রথমে সংরক্ষিত তেল এবং এরপর ‘অনির্দিষ্টকাল’ ধরে, ভবিষ্যতে ভেনেজুয়েলা থেকে উৎপাদিত তেল বাজারে বিক্রি করব।’

    এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার বলেন, ওয়াশিংটনের পক্ষ থেকে নিষিদ্ধ ভেনেজুয়েলার তেলের অবরোধ ‘বিশ্বের যেকোনো স্থানে’ কার্যকর রয়েছে। আমেরিকান বাহিনী ক্যারিবীয় সাগর ও উত্তর আটলান্টিকে ট্যাংকার জাহাজ জব্দ করার পর তিনি একথা বলেন।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…