এইমাত্র
  • ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দামে আবারও রেকর্ড
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    হাদি হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ

    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম
    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম

    হাদি হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ

    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম

    ‎হাদি হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। এ সময় তারা হুশিয়ার করে বলেন, হাদি হত্যার বিচার না হলে আরেকটা জুলাই হবে। দ্রুত হাদী হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন তারা।

    ‎বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে জেলা শহরের ঝুমুর বিজয় চত্বরে এ কর্মসূচি করেন তারা। ‎বিক্ষোভকারীরা ব্যানার, ফেস্টুন ও হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে সড়কে অবস্থান নেন। প্ল্যাকার্ডে ‘Justice for Hadi’, ‘হাদির হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।

    ‎এ সময় হাদি হত্যার ২৪ দিনেও প্রকৃত আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। একই সাথে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

    ‎বিক্ষোভের কারণে ঝুমুর চত্বর ও আশপাশের সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    ‎বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনার পর উল্লেখযোগ্য সময় পার হলেও এখনো দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ‎তারা বলেন, ‘দ্রুত বিচার নিশ্চিত না হলে আগামীতে যমুনা ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে আরেকটা জুলাই হবে। সেজন্য সবাইকে প্রস্তুত থাকুন।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…