এইমাত্র
  • আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বিজ্ঞানী ড. শাহাবুদ্দিন
  • মোংলা বন্দরের শ্রমিকদের ২৬% মজুরি বৃদ্ধি
  • আকাশসীমা বন্ধ করল ইরান
  • ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে: রিজওয়ানা হাসান
  • যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে যে বার্তা দিলো সৌদি
  • পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন
  • নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের
  • ইরানে বিক্ষোভকারীদের হত্যা-মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের
  • বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেন ফয়েজ তৈয়্যবসহ ৩ জন
  • আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশ-পাকিস্তানসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ইছামতি নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম
    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম

    ইছামতি নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম

    ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভারত সীমান্তবর্তী ইছামতি নদী থেকে জুয়েল রানা (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিজিবি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে।

    নিহত জুয়েল রানা মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামের আনারুল হকের ছেলে। বিজিবি জানায়, জুয়েল রানা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

    ঝিনাইদহ ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে জুয়েল রানা বাড়ি থেকে শূন্য লাইনের প্রায় দুইশ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর মাঠে ঘাস কাটার কাজে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি।

    তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে জুয়েলের পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বিজিবিকে বিষয়টি জানায়। পরে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে ভারত সীমান্তবর্তী ইছামতি নদীর বাংলাদেশ অংশে কচুরিপানায় আচ্ছাদিত একটি স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের পাশে একটি ক্ষেতে জুয়েলের ব্যবহৃত প্যান্ট ও শার্ট পাওয়া যায়।

    বিজিবি অধিনায়ক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীনতার কারণে কোনো এক সময় নদীতে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় বিএসএফ বা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট ঘটনার সম্ভাবনা নেই।

    এদিকে মহেশপুর থানার ওসি তদন্ত সাজাদুর রহমান সাজ্জাদ  জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘নিহতের শরীরের কয়েকটি স্থানে চামড়া উঠে যাওয়ার মতো ক্ষত রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও ক্ষতের বিষয়ে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…