এইমাত্র
  • মোংলা বন্দরের শ্রমিকদের ২৬% মজুরি বৃদ্ধি
  • আকাশসীমা বন্ধ করল ইরান
  • ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে: রিজওয়ানা হাসান
  • যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে যে বার্তা দিলো সৌদি
  • পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন
  • নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের
  • ইরানে বিক্ষোভকারীদের হত্যা-মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের
  • বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেন ফয়েজ তৈয়্যবসহ ৩ জন
  • আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশ-পাকিস্তানসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত
  • শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বদলি
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে সড়ক অবরোধ

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০১:১২ পিএম
    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০১:১২ পিএম

    বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে সড়ক অবরোধ

    মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০১:১২ পিএম

    বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয়।

    বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে মাহমুদ ডেনিম লিমিটেডের শ্রমিকেরা মহাসড়কের সফিপুর এলাকায় অবস্থান নেন। শ্রমিকদের অবরোধের কারণে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

    শ্রমিকেরা জানান, দীর্ঘদিন ধরে তাদের নিয়মিত বেতন পরিশোধ করা হচ্ছে না। বিষয়টি একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বকেয়া বেতন আদায়ের দাবিতে বাধ্য হয়েই তারা সড়কে নামেন বলে জানান শ্রমিকেরা।

    খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। কর্তৃপক্ষ দ্রুত বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকেরা আন্দোলন কর্মসূচি স্থগিত করার বিষয়টি বিবেচনা করবেন বলে জানান।

    এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশ কাজ করছে।

    কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…