এইমাত্র
  • নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে : মির্জা ফখরুল
  • উত্তরবঙ্গকে সৎ ভাই করে রাখা হয়েছে: জামায়াত আমির
  • ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
  • বিপিএলের পর্দা নামছে আজ, শেষ হাসি হাসবে কারা?
  • সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪
  • টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিস্ফোরকসহ আটক ৩৫
  • শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    খেলা

    বিশ্বকাপে বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিতে আইসিসির প্রতিশ্রুতি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০২:১৩ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০২:১৩ পিএম

    বিশ্বকাপে বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিতে আইসিসির প্রতিশ্রুতি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০২:১৩ পিএম

    ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে বিসিবির উত্থাপিত উদ্বেগের আনুষ্ঠানিক জবাব দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

    বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ এবং বিসিবির উদ্বেগের বিষয়গুলো সমাধানে তারা ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

    বিসিবিকে পাঠানো বার্তায় আইসিসি আশ্বস্ত করেছে যে, বিশ্বকাপের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের প্রস্তাব ও মতামতগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। আইসিসি এবং আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি নিরাপদ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করাই এই যোগাযোগের মূল লক্ষ্য।

    সম্প্রতি গণমাধ্যমের একটি অংশে দাবি করা হয়েছিল যে, ভারত সফর নিয়ে বিসিবিকে আল্টিমেটাম দিয়েছে আইসিসি। তবে এই দাবিকে সম্পূর্ণ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে বিসিবি। 

    বোর্ড স্পষ্ট জানিয়েছে, আইসিসির সঙ্গে হওয়া যোগাযোগের প্রকৃত বিষয়বস্তু বা ভাষার সঙ্গে এ ধরনের খবরের কোনো মিল নেই। বরং দুই পক্ষের মধ্যে অত্যন্ত পেশাদার ও সহযোগিতামূলক পরিবেশে আলোচনা চলছে।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুনরায় উল্লেখ করেছে যে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের নিরাপত্তা, সুরক্ষা ও সামগ্রিক কল্যাণই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।  এই লক্ষ্য পূরণে আইসিসি ও সংশ্লিষ্ট আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে বিসিবি। 

    বোর্ড আশা প্রকাশ করেছে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে একটি বাস্তবসম্মত ও সৌহার্দ্যপূর্ণ সমাধানে পৌঁছানো সম্ভব হবে, যা আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের দলের  অংশগ্রহণকে নির্বিঘ্ন ও সফল করে তুলবে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…