এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বিএনপি নেতা সাইফুল হত্যা মামলায় একজন গ্রেপ্তার

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম
    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম

    বিএনপি নেতা সাইফুল হত্যা মামলায় একজন গ্রেপ্তার

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম

    ফরিদপুরের আলফাডাঙ্গায় আলোচিত বিএনপি নেতা সাইফুল সর্দার হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি চঞ্চল মিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ মোট সাতটি ফৌজদারি মামলা রয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তার করা চঞ্চল মিয়াকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

    এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) গভীর রাতে নড়াইল জেলার সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চঞ্চল মিয়া আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামের মৃত মিকাইল মিয়ার ছেলে।

    পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা থানা পুলিশের একটি দল নড়াইল সদর উপজেলায় অভিযান চালিয়ে চঞ্চল মিয়াকে গ্রেপ্তার করে।

    উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর ভোররাতে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রামে নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হন বিএনপি নেতা সাইফুল সর্দার। গ্রাম্য বিরোধের জেরে ‘শুটার জুয়েল’ নামে পরিচিত এক ব্যক্তির নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে সাইফুলের বাড়িতে প্রবেশ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এ সময় ইসমাইল মোল্যা নামের আরেক ব্যক্তি গুরুতর আহত হন। হামলার সময় ওই এলাকার অন্তত সাত থেকে আটটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

    এ ঘটনায় ২৬ ডিসেম্বর নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন।

    মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি চঞ্চল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

    আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সাইফুল সর্দার হত্যা মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…