এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মির্জাপুরে বিভাগীয় ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম
    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম

    মির্জাপুরে বিভাগীয় ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম

    টাঙ্গাইলের মির্জাপুরে ২৩তম বিভাগীয় ক্যাডেট উপপরিদর্শক (এসআই–নিরস্ত্র) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে এ অনুষ্ঠান হয়।

    কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্য দেন, টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অ্যাডিশনাল ডিআইজি (কারিকুলাম) ড. এ এইচ এম কামরুজ্জামান, ডেপুটি কমান্ড্যান্ট (অ্যাডিশনাল আইজিপি) মাহফুজুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার সাকিবুল ইসলাম খান, কাজী রুবাইয়াত রুমি, কাজী মাকসুদা লিমা ও সোনিয়া পারভীন, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা, জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।

    কুচকাওয়াজ শেষে বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জনকারী তিনজন প্রশিক্ষণার্থীকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এ ব্যাচে মোট ১৭৬ জন প্রশিক্ষণার্থী এসআই কুচকাওয়াজে অংশ নেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…