এইমাত্র
  • টাকাসহ ব্যক্তিগত সহকারী আটকের বিষয়ে যা বললেন এ্যানি
  • জামায়াতের ২ পোলিং এজেন্টের কারাদণ্ড, পোলিং অফিসার বহিষ্কার
  • নাহিদ ইসলাম ও ‘নতুন জোট’: ভোটে জটিল সমীকরণ
  • মানবিক বাংলাদেশ গড়তে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন তারেক রহমান
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও ৪ প্রার্থী
  • টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে: আসিফ মাহমুদ
  • থাইল্যান্ডের স্কুলে প্রবেশ করা বন্দুকধারী আটক, সব জিম্মি মুক্ত
  • ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী: ইরানজুড়ে জনতার উচ্ছ্বাস
  • দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনেয়ি
  • কাতারে মোবাইল মিসাইল লাঞ্চার মোতায়েন করল যুক্তরাষ্ট্র
  • আজ বৃহস্পতিবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কিউই অলরাউন্ডার

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৮ এএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৮ এএম

    বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন কিউই অলরাউন্ডার

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৮ এএম

    এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে নিউজিল্যান্ড। আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয়ের পর সংযুক্ত আরব আমিরাতকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। এরই মাঝে ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। বাঁ পায়ের মাংসপেশির চোটে তাকে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।


    ব্রেসওয়েলের শূন্যতা পূরণে প্রথমবার বিশ্বকাপের মূল স্কোয়াডে ডাক পেয়েছেন অফস্পিন অলরাউন্ডার কোল ম্যাককনচি। ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে আছেন বেন সিয়ার্স। ভারতের বিপক্ষে গত মাসে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ওই চোট পান ব্রেসওয়েল। প্রথম ইনিংসে ২৮ রান করার পর তাকে আর ফিল্ডিংয়ে দেখা যায়নি। যে কারণে পরবর্তী ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না ব্রেসওয়েল। 


    নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) জানিয়েছে, গত রোববার ওয়ার্ম-আপের সময় পুরোনো জায়গায় আবারও চোট পান ৩৪ বছর বয়সী এই তারকা।


    এনজেডসি’র তথ্যমতে– স্ক্যান করার পর ব্রেসওয়েলের চোট ধরা পড়ে, যা থেকে সেরে উঠে খেলায় ফিরতে তার তিন সপ্তাহের মতো লাগতে পারে। এর আগে গোড়ালিতে ফাটল ধরা পড়ায় সার্জারির কারণে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপও মিস করেছিলেন তিনি। নতুন করে স্কোয়াডে সুযোগ পাওয়া ম্যাককনচি নিউজিল্যান্ডের হয়ে ১২টি টি-টোয়েন্টি খেলে ৭টি উইকেট নিয়েছেন, যেখানে তার ইকোনমি ৭.২৯। এ ছাড়া ৬টি ওয়ানডে খেলারও অভিজ্ঞতা আছে ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডারের।


    ব্রেসওয়েল ও তার বদলে ডাক পাওয়া ম্যাককনচিকে নিয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘আমরা মাইকেলের জন্য ব্যথিত। বিশ্বকাপ থেকে বাদ পড়ার বিষয়টি মেনে নেওয়া কঠিন এবং নিউজিল্যান্ডের হয়ে খেলতে পারা অনেক কিছু। এই সুযোগটি নিতে সে কঠোর পরিশ্রম করেছিল, কিন্তু দুর্ভাগ্য তার। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। কোলও মৌসুমজুড়ে পারফর্ম করেছে। টি-টোয়েন্টি দলে তার অলরাউন্ড দক্ষতা অনেক অভিজ্ঞতা যুক্ত করেছে। টি-টোয়েন্টিতে বিশেষত বিশ্বকাপে এমন অভিজ্ঞ কাউকে পাওয়া ভালো বিষয়।’


    চলমান বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রেকর্ড ১০ উইকেটের ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে নিউজিল্যান্ড। তাদের সামনে লক্ষ্যটা ছিল ১৭৪ রানের। টানা দুই জয়ের পর আগামী ১৪ ফেব্রুয়ারি মিচেল স্যান্টনারের দলটি আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে। 


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…