এইমাত্র
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজারবাইজানে হামলার দাবি অস্বীকার ইরানের
  • গোটা মধ্যপ্রাচ্য রণক্ষেত্র, কোন দেশে কত নিহত
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে ১৩৭ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১৫টি কেন্দ্র

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৯ পিএম
    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৯ পিএম

    রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে ১৩৭ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১৫টি কেন্দ্র

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৯ পিএম

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে মোট ১৩৭টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এ আসনের মোট ভোটার সংখ্যা ৩,৮০,৯২১ জন।


    নির্বাচন কমিশন ও জেলা-উপজেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, বদরগঞ্জ উপজেলার ১০টি এবং তারাগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও সরকারি ভবনে কেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে।


    নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ ১৫টি কেন্দ্রকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। এর মধ্যে তারাগঞ্জে ৭টি এবং বদরগঞ্জে ৮টি কেন্দ্র রয়েছে।


    ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি প্রয়োজনে র‍্যাব ও বিজিবির টহল জোরদার থাকবে। প্রতিটি কেন্দ্রেই থাকবে সিসিটিভি ক্যামেরা, মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স এবং ভ্রাম্যমাণ আদালত, যাতে নির্বাচনের দিন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে রাখা যায়।


    প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটাররা যেন নির্ভয়ে, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া পূর্ববর্তী নির্বাচনের অভিজ্ঞতা থেকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…