এইমাত্র
  • টাকাসহ ব্যক্তিগত সহকারী আটকের বিষয়ে যা বললেন এ্যানি
  • জামায়াতের ২ পোলিং এজেন্টের কারাদণ্ড, পোলিং অফিসার বহিষ্কার
  • নাহিদ ইসলাম ও ‘নতুন জোট’: ভোটে জটিল সমীকরণ
  • মানবিক বাংলাদেশ গড়তে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন তারেক রহমান
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও ৪ প্রার্থী
  • টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে: আসিফ মাহমুদ
  • থাইল্যান্ডের স্কুলে প্রবেশ করা বন্দুকধারী আটক, সব জিম্মি মুক্ত
  • ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী: ইরানজুড়ে জনতার উচ্ছ্বাস
  • দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনেয়ি
  • কাতারে মোবাইল মিসাইল লাঞ্চার মোতায়েন করল যুক্তরাষ্ট্র
  • আজ বৃহস্পতিবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    টানা ৩ দিন বন্ধ বেনাপোল কাস্টমস, বন্দর ও আমদানি-রপ্তানি বন্ধ

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম

    টানা ৩ দিন বন্ধ বেনাপোল কাস্টমস, বন্দর ও আমদানি-রপ্তানি বন্ধ

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম


    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশেষ নিরাপত্তার জন্য বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত টানা তিনদিন বেনাপোল কাস্টস, বন্দর এবং বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে তিন দিন এ পথে কোন আমদানি-রপ্তানি হবে না। বন্দর থেকে কোন পণ্য লোড-আনলোডও হবে না। তবে শুধুমাত্র ভোটের দিন বৃহস্পতিবার ইমিগ্রেশন বন্ধ থাকায় পাসপোর্টযাত্রী চলাচল বন্ধ থাকবে। বাকী বন্ধের দিনগুলো এ পথে উভয় দেশের পাসপোর্টধারীযাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানা গেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে আবার এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য চলবে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা।


    বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষনা ও ১৩ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। পাশাপাশি কাস্টমস হাউজ ও বন্দর ও বন্ধ থাকবে। শনিবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।


    বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ নিরাপত্তার জন্য বৃহস্পতিবার একদিন বন্ধ থাকবে ইমিগ্রেশন। আর বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা তিনদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সেই সাথে কাস্টমস ও বন্দরের কোন কার্যক্রম চলবে না। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।


    বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) ও উপ-সচিব মো. শামীম হোসেন বলেন,  এ বন্দরে দেশের কয়েকশ আমদানিকারকের কোটি কোটি টাকার পণ্য রয়েছে। নির্বাচনের ছুটিতে টানা তিনদিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। এসময় যাতে কেউ সেখানে প্রবেশ করে পণ্যের ক্ষতি কিংবা কোনো রকম নাশকতামূলক ঘটনা না ঘটাতে পারে এজন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেই সাথে আনসার ব্যাটালিয়ন ও বেসরকারি নিরাপত্তা সংস্থাকে সতর্ক রাখা হয়েছে।


    বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান, নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী চলাচল করতে পারবেন না। তবে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার পর থেকে পুনরায় দু‘দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক চলবে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…