এইমাত্র
  • টাকাসহ ব্যক্তিগত সহকারী আটকের বিষয়ে যা বললেন এ্যানি
  • জামায়াতের ২ পোলিং এজেন্টের কারাদণ্ড, পোলিং অফিসার বহিষ্কার
  • নাহিদ ইসলাম ও ‘নতুন জোট’: ভোটে জটিল সমীকরণ
  • মানবিক বাংলাদেশ গড়তে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন তারেক রহমান
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও ৪ প্রার্থী
  • টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে: আসিফ মাহমুদ
  • থাইল্যান্ডের স্কুলে প্রবেশ করা বন্দুকধারী আটক, সব জিম্মি মুক্ত
  • ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী: ইরানজুড়ে জনতার উচ্ছ্বাস
  • দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনেয়ি
  • কাতারে মোবাইল মিসাইল লাঞ্চার মোতায়েন করল যুক্তরাষ্ট্র
  • আজ বৃহস্পতিবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বরিশাল-১ আসননে ভোট কেন্দ্র থাকছে সিসিটিভি, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম

    বরিশাল-১ আসননে ভোট কেন্দ্র থাকছে সিসিটিভি, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম
    ছবি: সংগৃহীত

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঢেলে সাজানো হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশাল-১ আসনের গৌরনদী উপজেলার ৬৯ ভোট কেন্দ্রের মধ্যে অধিকাংশ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যে কারনে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।


    আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানোর কাজ শুরু হয়েছে।


    এরপূর্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি যাচাইয়ে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। 


    পরিদর্শনকালে তিনি কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণের পরিবেশ ও প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি পর্যালোচনা করেছেন।


    গৌরনদী উপজেলার সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম জানিয়েছেন, গৌরনদী উপজেলার ৬৯টি ভোট কেন্দ্রের ৩৬৯টি কক্ষে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। পরিস্থিতি বিবেচনায় আমরা ইতোমধ্যে প্রতিটি ভোটকেন্দ্র ও ভোটকক্ষকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি। 


    ভোটের আগে কিংবা পরে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহনে আমরা বদ্ধপরিকর।


    উল্লেখ্য, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মোট ১২৯টি কেন্দ্রের ৭১০টি কক্ষে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। 


    এরমধ্যে গৌরনদীতে ভোটকেন্দ্রের সংখ্যা ৬৯টি, ভোটকক্ষ ৩৬৯টি এবং আগৈলঝাড়ায় ভোটকেন্দ্রের সংখ্যা ৬০টি, ভোটকক্ষের সংখ্যা ৩৪১টি। 


    গৌরনদী উপজেলার মোট ভোটার ১ লাখ ৮৬ হাজার ৬৯৪ জন, পুরুষ ভোটার ৯৪ হাজার ৩১৭ জন, নারী ভোটার ৯২ হাজার ৩৭৭ জন।


    আগৈলঝাড়া উপজেলার মোট ভোটার ১ লাখ ৪১ হাজার ৫০৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৪৬ জন এবং নারী ভোটার ৭০ হাজার ৪৫৯ জন। 


    দুই উপজেলার মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ১৯৯ জন।


    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। 

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…