রাত পোহালেই ত্রয়োদ্বশ জাতীয় সংসদ ও গণ ভোট নির্বাচন অনুষ্ঠিত হবে।
বরগুনা-১ আসনে ১৯০ কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৭.৩০ মিনিট থেকে বিরতিহীনভাবে ৪.৩০ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে এ নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন সকল ব্যবস্থা সম্পন্ন করেছেন।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী সামগ্রী কেন্দ্রে নিয়ে গেছেন।
জানাগেছে, ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন বৃহস্পতিবার সকাল ৭.৩০ মিটিন থেকে শুরু হয়ে রিবতিহীনভাবে ৪.৩০ টা পর্যন্ত চলবে। বরগুনা-১ আসনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসন সকল ব্যবস্থা নিয়েছেন। ভ্রাম্যমাণ আদালনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, নৌ-বাহিনী, র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
বুধবার দুপুরে আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে প্রিজাইডিং অফিসাররা নির্বাচনী সামগ্রী নিয়ে গেছেন। খোজ নিয়ে জানাগেছে, নির্বাচনী এলাকা প্রশাসন কর্ডন করে রেখেছেন। কোন অপ্রতিকর ঘটনার সুয়োগ নেই।
আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, আইন শৃঙ্খলা ব্যবস্থা ভালো আছে। সুষ্ঠু নির্বাচন করতে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার সহকারী রিটানিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে সকল ব্যবস্থা নেয়া হয়েছে। কোন অনিয়ম সহ্য করা হবে না। যেখানেই অনিয়ম সেখানেই প্রশাসনের কঠোর হস্তক্ষেপ।
এসআর