এইমাত্র
  • টাকাসহ ব্যক্তিগত সহকারী আটকের বিষয়ে যা বললেন এ্যানি
  • জামায়াতের ২ পোলিং এজেন্টের কারাদণ্ড, পোলিং অফিসার বহিষ্কার
  • নাহিদ ইসলাম ও ‘নতুন জোট’: ভোটে জটিল সমীকরণ
  • মানবিক বাংলাদেশ গড়তে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন তারেক রহমান
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও ৪ প্রার্থী
  • টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে: আসিফ মাহমুদ
  • থাইল্যান্ডের স্কুলে প্রবেশ করা বন্দুকধারী আটক, সব জিম্মি মুক্ত
  • ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী: ইরানজুড়ে জনতার উচ্ছ্বাস
  • দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনেয়ি
  • কাতারে মোবাইল মিসাইল লাঞ্চার মোতায়েন করল যুক্তরাষ্ট্র
  • আজ বৃহস্পতিবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কুষ্টিয়ায় বিজিবির বিশেষ অভিযান, বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

    খন্দকার নাঈম উদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম
    খন্দকার নাঈম উদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম

    কুষ্টিয়ায় বিজিবির বিশেষ অভিযান, বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

    খন্দকার নাঈম উদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম

    কুষ্টিয়ার দৌলতপুরে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং ১৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


    বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।


    প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দৌলতপুর উপজেলার পোল্ট্রিমোড় চর নামক এলাকা দিয়ে অস্ত্র পাচার হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দেড়টায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এলাকাটি বিজিবি বেইজ ক্যাম্প থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার এবং সীমান্ত শূন্য রেখা থেকে ৪ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত।


    অভিযানে মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ১টি দেশীয় শুটার গান উদ্ধার করা হয়।

    এছাড়া দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ২টি বড় রামদা, ৫টি ছোট রামদা, ৫টি হাসুয়া, ১টি চাপাতি ও ১টি ছুরি। অভিযান চলাকালে বিজিবির ড্রোন ক্যামেরার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তি ব্যবহার করে ঘটনাস্থল সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্রগুলো দৌলতপুর থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


    অধিনায়ক আরও জানান, গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) মোট ১৩ জন আসামিসহ ৮টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় শুটার গান, ১২টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি ও ১৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…