অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে কোপা দেল রে সেমিফাইনালে হারের পর বার্সেলোনা আরেকটি ধাক্কা খেল। লা লিগার শীর্ষস্থান থেকে নামতে হলো তাদেরকে। গতকাল (শনিবার) ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ ব্যবধানে হারিয়ে এক নম্বরে এখন রিয়াল মাদ্রিদ।
কিলিয়ান এমবাপে এদিন বেঞ্চ থেকে খেলা দেখেছেন। বাঁ হাঁটুর অস্বস্তির কারণে সম্প্রতি দলের অনুশীলনে খুব একটা দেখা যায়নি তাকে। শুক্রবার আলভারো আরবেলোয়া তাকে খেলানোর আভাস দিলেও ঝুঁকি নেননি। এমবাপেকেও নামা লাগেনি। তিনি ও হ্যামস্ট্রিং ইনজুরিতে জুড বেলিংহাম বেঞ্চে বসে দলের জয় দেখেছেন।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দশ ম্যাচ অপরাজিত থাকা রিয়াল বার্সেলোনাকে দুই পয়েন্ট পেছনে ফেলে এক নম্বরে। সোমবার জিরোনার বিপক্ষে খেলে শীর্ষস্থান পুনরুদ্ধার করতে চাইবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
এবি