এইমাত্র
  • পদত্যাগ নিয়ে বিভ্রান্তি, মুখ খুললেন আইজিপি
  • মাদুরোকে অপহরণে অ্যানথ্রপিকের এআই ‘ক্লড’ ব্যবহার
  • তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
  • নাহিদ-সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান
  • নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
  • ১৪ দিনে এলো ১৬৫১৯ কোটি টাকার প্রবাসী আয়
  • শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
  • নাহিদের বাসায় তারেক রহমান
  • দেশে নির্বাচন পরবর্তী কোনো সংখ্যালঘু নির্যাতন ঘটেনি: প্রেস সচিব
  • ফের পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ
  • আজ সোমবার, ২ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সাবেক চেয়ারম্যানকে লাঞ্ছিত করায় যুবদল নেতা বহিষ্কার

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ এএম
    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ এএম

    সাবেক চেয়ারম্যানকে লাঞ্ছিত করায় যুবদল নেতা বহিষ্কার

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ এএম

    নাটোরের সিংড়া উপজেলার ১১নং ছাতারদিঘী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামিম হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি গত শনিবার দুপুরে ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন আকন্দকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তিনি আলোচনায় আসেন।


    রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কর্মকাণ্ড এবং নানা অনাচারের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।


    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করেছেন।


    কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুর ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতা ভবিষ্যতে কোনো ধরনের অপকর্মে জড়িত হলে তার দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।


    এ বিষয়ে বহিষ্কৃত যুবদল নেতা শামিম হোসেন বলেন, "ঘটনার দিন পরিস্থিতি আকস্মিকভাবে সৃষ্টি হয়েছিল। আমি ইচ্ছাকৃতভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। আমি দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে জড়িত এবং দলের আদর্শের প্রতিই আস্থাশীল।"


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…