এইমাত্র
  • পদত্যাগ নিয়ে বিভ্রান্তি, মুখ খুললেন আইজিপি
  • মাদুরোকে অপহরণে অ্যানথ্রপিকের এআই ‘ক্লড’ ব্যবহার
  • তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
  • নাহিদ-সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান
  • নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
  • ১৪ দিনে এলো ১৬৫১৯ কোটি টাকার প্রবাসী আয়
  • শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
  • নাহিদের বাসায় তারেক রহমান
  • দেশে নির্বাচন পরবর্তী কোনো সংখ্যালঘু নির্যাতন ঘটেনি: প্রেস সচিব
  • ফের পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ
  • আজ সোমবার, ২ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    মাদুরোকে অপহরণে অ্যানথ্রপিকের এআই ‘ক্লড’ ব্যবহার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ পিএম

    মাদুরোকে অপহরণে অ্যানথ্রপিকের এআই ‘ক্লড’ ব্যবহার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ পিএম


    চলতি বছরের ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে মার্কিন সামরিক বাহিনী। শাসরুদ্ধকর ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ পরিচালনায় অ্যানথ্রপিকের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘ক্লড’ ব্যবহার করেছে মার্কিন ডেল্টা ফোর্স। অভিযানে বিষয়ে এমন তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।


    ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশিত প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা ও ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার ঠিকাদার প্যালান্টির টেকনোলজিস্টের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ক্লড ব্যবহার করা হয়।



    প্রতিবেদন অনুযায়ী, অভিযানের পর অ্যানথ্রপিকের এক কর্মী প্যালান্টিরের একজন কর্মকর্তার কাছে জানতে চান, কীভাবে ক্লড ওই অভিযানে ব্যবহার করা হয়েছে।


    অ্যানথ্রপিকই প্রথম পরিচিত এআই ডেভেলপার যাদের প্রযুক্তি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি গোপন অভিযানে ব্যবহৃত হয়েছে। তবে ক্লড ঠিক কীভাবে ব্যবহৃত হয়েছে-তা এখনো স্পষ্ট নয়।


    উল্লেখ্য, এই এআই মডেলটি পিডিএফ বিশ্লেষণ থেকে শুরু করে স্বয়ংক্রিয় ড্রোন পরিচালনায় সহায়তার মতো বিভিন্ন কাজে সক্ষম।

    অ্যানথ্রপিকের একজন মুখপাত্র অভিযানে ক্লড ব্যবহারের বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।


    তিনি বলেন, বেসরকারি খাত বা সরকারি সংস্থায়—ক্লডের যেকোনো ব্যবহার আমাদের ব্যবহার নীতিমালার আওতায় হতে হবে। আমরা আমাদের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করি যাতে নীতিমালা অনুসরণ নিশ্চিত করা যায়।


    এই ঘটনা সামরিক ক্ষেত্রে বাণিজ্যিক এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…