ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়ে আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিন ধার্য করেছেন আদালত।
আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার সিএমএম আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তা পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ নিয়ে সপ্তম বারের মতো অধিকতর প্রতিবেদন দাখিলের সময় পেলেন তদন্তকারী কর্মকর্তা।
এর আগে, গত ৬ জানুয়ারি ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। কিন্তু অসম্পূর্ণ তদন্তের অভিযোগ তুলে তাতে নারাজি দাখিল করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।
এরপর ১৫ জানুয়ারি মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের নারাজি দাখিল করেন।
গত ১২ ডিসেম্বর দুপুরে হাদিকে গুলি করে পালিয়ে যায় ফয়সাল করিম। পরে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি।
এইচএ