এইমাত্র
  • পদত্যাগ নিয়ে বিভ্রান্তি, মুখ খুললেন আইজিপি
  • মাদুরোকে অপহরণে অ্যানথ্রপিকের এআই ‘ক্লড’ ব্যবহার
  • তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
  • নাহিদ-সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান
  • নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
  • ১৪ দিনে এলো ১৬৫১৯ কোটি টাকার প্রবাসী আয়
  • শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
  • নাহিদের বাসায় তারেক রহমান
  • দেশে নির্বাচন পরবর্তী কোনো সংখ্যালঘু নির্যাতন ঘটেনি: প্রেস সচিব
  • ফের পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ
  • আজ সোমবার, ২ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত বাড়ির পানির ট্যাংক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪ পিএম
    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪ পিএম

    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত বাড়ির পানির ট্যাংক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪ পিএম

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় সাহেবপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির পানির ট্যাংক থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর স্থানীয় এক ব্যক্তি বাড়িটির ভেতরে গিয়ে পানির ট্যাংকের ভেতরে মরদেহটি দেখতে পান।


    তিনি বিষয়টি পুলিশকে অবহিত করলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, অজ্ঞাত ওই নারীর পরনে কালো বোরকা ছিল। মরদেহটি ট্যাংকের ভেতরে কীভাবে গেল এবং এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা খতিয়ে দেখা হচ্ছে।


    ঘটনার খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ ও নিহতের পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করেছে।


    সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, অজ্ঞাত নারীর মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন এবং তদন্ত কার্যক্রম শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।


    পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…