এইমাত্র
  • পদত্যাগ নিয়ে বিভ্রান্তি, মুখ খুললেন আইজিপি
  • মাদুরোকে অপহরণে অ্যানথ্রপিকের এআই ‘ক্লড’ ব্যবহার
  • তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
  • নাহিদ-সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান
  • নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
  • ১৪ দিনে এলো ১৬৫১৯ কোটি টাকার প্রবাসী আয়
  • শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
  • নাহিদের বাসায় তারেক রহমান
  • দেশে নির্বাচন পরবর্তী কোনো সংখ্যালঘু নির্যাতন ঘটেনি: প্রেস সচিব
  • ফের পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ
  • আজ সোমবার, ২ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    জীবননগরে শিয়ালের সঙ্গে ধাক্কায় আলমসাধু উল্টে নারীর মৃত্যু, আহত ১৫

    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ পিএম
    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ পিএম

    জীবননগরে শিয়ালের সঙ্গে ধাক্কায় আলমসাধু উল্টে নারীর মৃত্যু, আহত ১৫

    সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ পিএম

    চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি আলমসাধু উল্টে গেছে। এ ঘটনায় সন্ধ্যা রানি (৬৩) নামে এক নারী নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।


    আহতরা সবাই চুয়াডাঙ্গার দর্শনা রামনগর গ্রামের বাগদীপাড়ার বাসিন্দা। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার উথলী গ্রামের মালোপাড়ার নিকট এ দুর্ঘটনা ঘটে।


    নিহত সন্ধ্যা রানি দর্শনা রামনগর বাগদীপাড়ার দুলাল মণ্ডলের স্ত্রী।


    আহতদের মধ্যে কয়েকজন হলেন— বাদোলি রানি (৩০), বিকাশ মণ্ডল (৪৫), রিকা রানি (৪০), শেফালী (৪৫), সন্ধ্যা (৫০), জোসনা (৫০), চায়না (৩০), টুকুল (৩০), অশোক (৪০) এবং আলমসাধু চালক মিলন (৩০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দর্শনার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছেন।


    স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগীরা বিভিন্ন হাটবাজারে ঝুড়ি-ঝাঁপি বিক্রি শেষে আলমসাধুযোগে খালিশপুর থেকে দর্শনায় ফিরছিলেন। পথিমধ্যে উথলী মালোপাড়ার নিকট পৌঁছালে দুটি শিয়াল হঠাৎ সামনে চলে আসে। এ সময় দ্রুতগতির আলমসাধুটি শিয়ালকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আলমসাধুতে থাকা যাত্রীরা রাস্তার ওপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই সন্ধ্যা রানি মারা যান।


    উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝন্টু জানান, "উথলী মালোপাড়ায় আলমসাধু উল্টে একজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে খবর পেয়েছি।"


    জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…