এইমাত্র
  • পদত্যাগ নিয়ে বিভ্রান্তি, মুখ খুললেন আইজিপি
  • মাদুরোকে অপহরণে অ্যানথ্রপিকের এআই ‘ক্লড’ ব্যবহার
  • তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
  • নাহিদ-সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান
  • নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
  • ১৪ দিনে এলো ১৬৫১৯ কোটি টাকার প্রবাসী আয়
  • শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
  • নাহিদের বাসায় তারেক রহমান
  • দেশে নির্বাচন পরবর্তী কোনো সংখ্যালঘু নির্যাতন ঘটেনি: প্রেস সচিব
  • ফের পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ
  • আজ সোমবার, ২ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    উল্লাপাড়ায় বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা–লুটপাটের অভিযোগ, জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ এএম
    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ এএম

    উল্লাপাড়ায় বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা–লুটপাটের অভিযোগ, জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ এএম

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় বিএনপির এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হওয়ার পর জামায়াতের দুই ইউনিয়ন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


    শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদার ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।


    মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাতে গজাইল বাজারে উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে হামলা চালিয়ে মালামাল ভাঙচুর ও লুট করা হয়। ক্ষতিগ্রস্তের দাবি, এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।


    এজাহারে অভিযোগ করা হয়, নির্বাচনে বিএনপির প্রার্থীর পরাজয়ের পর জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের নেতৃত্বে এ হামলা চালানো হয়।


    তবে অভিযোগ অস্বীকার করে উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল আলিম সরদার বলেন, বিএনপির লোকজনই আগে তাদের কার্যালয়ে হামলা চালিয়েছেন।


    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। শনিবার রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…