এইমাত্র
  • পদত্যাগ নিয়ে বিভ্রান্তি, মুখ খুললেন আইজিপি
  • মাদুরোকে অপহরণে অ্যানথ্রপিকের এআই ‘ক্লড’ ব্যবহার
  • তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
  • নাহিদ-সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান
  • নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
  • ১৪ দিনে এলো ১৬৫১৯ কোটি টাকার প্রবাসী আয়
  • শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
  • নাহিদের বাসায় তারেক রহমান
  • দেশে নির্বাচন পরবর্তী কোনো সংখ্যালঘু নির্যাতন ঘটেনি: প্রেস সচিব
  • ফের পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ
  • আজ সোমবার, ২ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নাটোরে যুবদল নেতার চড়–থাপ্পড়ে হাসপাতালে সাবেক ইউপি চেয়ারম্যান

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ এএম
    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ এএম

    নাটোরে যুবদল নেতার চড়–থাপ্পড়ে হাসপাতালে সাবেক ইউপি চেয়ারম্যান

    রবিন খান, সিংড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ এএম

    নাটোরের সিংড়ায় এক যুবদল নেতার চড়–থাপ্পড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক সাবেক ইউপি চেয়ারম্যান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


    আহত ব্যক্তির নাম আলতাব হোসেন আকন্দ। তিনি উপজেলার ১১ নম্বর ছাতারদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি।


    স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে একই বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবদল নেতা শামীম হোসেনকে চেয়ারম্যানের নির্দেশে তার লোকজন মারধর করেছিলেন বলে অভিযোগ রয়েছে। আট বছর পর শনিবার একই স্থানে সাবেক চেয়ারম্যান আলতাব হোসেনকে চড় ও কিল–ঘুসি মারেন শামীম হোসেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


    অভিযুক্ত শামীম হোসেন বলেন, ২০১৭ সালে উপনির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করায় তাকে মারধর করা হয়েছিল। সেই ঘটনার প্রতিক্রিয়ায় তিনি চড় দিয়েছেন বলে দাবি করেন।


    অন্যদিকে আলতাব হোসেন আকন্দ বলেন, তিনি কখনো শামীম হোসেনকে মারধর করেননি। তবে ২০১৭ সালে বাজার এলাকায় একটি ইসলামী জলসাকে কেন্দ্র করে কিছুটা হট্টগোল হয়েছিল বলে জানান তিনি।


    সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুন নূর বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি শুনেছেন। তবে এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…