এইমাত্র
  • পদত্যাগ নিয়ে বিভ্রান্তি, মুখ খুললেন আইজিপি
  • মাদুরোকে অপহরণে অ্যানথ্রপিকের এআই ‘ক্লড’ ব্যবহার
  • তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
  • নাহিদ-সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান
  • নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
  • ১৪ দিনে এলো ১৬৫১৯ কোটি টাকার প্রবাসী আয়
  • শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
  • নাহিদের বাসায় তারেক রহমান
  • দেশে নির্বাচন পরবর্তী কোনো সংখ্যালঘু নির্যাতন ঘটেনি: প্রেস সচিব
  • ফের পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ
  • আজ সোমবার, ২ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ধামইরহাটে কুকুরের মাংস বিক্রির অভিযোগ, কসাই পলাতক

    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫ এএম
    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫ এএম

    ধামইরহাটে কুকুরের মাংস বিক্রির অভিযোগ, কসাই পলাতক

    রেজুয়ান আলম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫ এএম

    নওগাঁর ধামইরহাটে এমতাজুল ও দুলু নামক দুজন কসাইয়ের বিরুদ্ধে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠেছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ী বাজারে খাসির গোস্ত বিক্রয়ের দোকানে এ ঘটনা ঘটে। মুহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাংস উদ্ধার করে।


    স্থানীয়রা জানান, মঙ্গলবাড়ী বাজারের নেংড়াপীর-ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ের খাসির গোস্ত বিক্রেতা স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগি দুলু মৌলভী তার বাড়ী থেকে রেগুলার গোস্ত এনে বিক্রয় করেন। সকালে তার বাড়ীতে কুকুর ধরে জবাইয়ের ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে বাজারে বলাবলি করতে থাকলে দ্রুত গোস্ত ফেলে দোকান থেকে পালিয়ে যান কসাই এনতাজুল ও দুলু মৌলভী। ঘটনার পরে শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভীড় জমান।


    জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘প্রায় ২৫ কেজি জবাই করা কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে, সেগুলো অপসারণ করা হচ্ছে।’


    ধামইরহাট থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…