শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর মধ্যপাড়া এলাকায় সৈয়দ হুমায়ুন কবির বাবু নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় লোকজন তার মরদেহ একটি গাছে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।
ধারণা করা হচ্ছে, শনিবার দিবাগত রাতে তিনি গাছে চড়ে রশি দিয়ে গলায় ফাঁস দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ওসি সোহেল রানা।
ওসি সোহেল রানা বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয়রা জানান, হুমায়ুন কবির বাবু পারিবারিক কলহের জেরে মানসিকভাবে চাপের মধ্যে ছিলেন। ধারণা করা হচ্ছে, এ কারণে আত্মহত্যা করতে পারেন।
ইখা