গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন। তিনি গাইবান্ধা জেলা কারাগারে একটি মামলায় হাজতি ছিলেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা জেলা কারাগারের জেলার আতিকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শামিকুল ইসলাম সরকার দীর্ঘদিন ধরে গাইবান্ধা সদর থানার জিআর ১৭৬/২৫ মামলায় হাজতি ছিলেন। এর আগেও তিনি কারাগারে থাকাকালে চিকিৎসা নিয়েছেন।
কারা কর্তৃপক্ষ জানায়, শামিকুল ইসলাম সরকারকে ২০২৪ সালের ৮ ডিসেম্বর ঢাকার মগবাজার এলাকা থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। পরে পলাশবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
জামিনে মুক্তি পাওয়ার পর চলতি মাসের ৫ ফেব্রুয়ারি তাকে আবারও জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার দেখানো হয়। সর্বশেষ তিনি গাইবান্ধা সদর থানার জিআর ১৭৬/২৫ মামলার হাজতি হিসেবে জেলা কারাগারে বন্দি ছিলেন।
ইখা