এইমাত্র
  • পদত্যাগ নিয়ে বিভ্রান্তি, মুখ খুললেন আইজিপি
  • মাদুরোকে অপহরণে অ্যানথ্রপিকের এআই ‘ক্লড’ ব্যবহার
  • তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
  • নাহিদ-সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান
  • নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
  • ১৪ দিনে এলো ১৬৫১৯ কোটি টাকার প্রবাসী আয়
  • শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
  • নাহিদের বাসায় তারেক রহমান
  • দেশে নির্বাচন পরবর্তী কোনো সংখ্যালঘু নির্যাতন ঘটেনি: প্রেস সচিব
  • ফের পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ
  • আজ সোমবার, ২ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সাতকানিয়ায় সূর্যমুখীর বাগান কেটে নষ্ট, ক্ষতিগ্রস্ত কৃষক

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম
    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম

    সাতকানিয়ায় সূর্যমুখীর বাগান কেটে নষ্ট, ক্ষতিগ্রস্ত কৃষক

    মো. জাহেদুল ইসলাম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম

    চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি বিভাগের প্রণোদনার বীজ দিয়ে গড়ে তোলা সূর্যমুখীর একটি বাগান রাতের আঁধারে কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়েছেন কৃষক নুরুল ইসলাম। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


    স্থানীয় সূত্রে জানা গেছে, বাজালিয়া ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম চলতি মৌসুমে উপজেলা কৃষি অফিস থেকে প্রণোদনা হিসেবে সূর্যমুখীর বীজ পান। বাড়ির পাশের জমিতে বীজ রোপণ করে কয়েক মাস ধরে নিয়মিত পরিচর্যা করেন তিনি। একসময় গাছগুলো বড় হয়ে হলুদ ফুলে ভরে ওঠে পুরো বাগান।


    মনোরম দৃশ্য দেখতে প্রতিদিনই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ সেখানে ভিড় করতেন। বিশেষ করে তরুণ-তরুণীরা ছবি তুলতে যেতেন।


    তবে শনিবার রাতে কে বা কারা বাগানের অধিকাংশ সূর্যমুখী গাছ কেটে ফেলে। সকালে জমিতে গিয়ে সারি সারি কাটা গাছ দেখে হতবাক হয়ে পড়েন নুরুল ইসলাম।


    নুরুল ইসলাম বলেন, “প্রণোদনার বীজ পেয়ে অনেক আশা নিয়ে সূর্যমুখীর চাষ শুরু করি। নিজের শ্রম ও খরচে গাছগুলো বড় করেছি। ফুল ফোটার পর মানুষ এসে উৎসাহ দিত। কিন্তু রাতের আঁধারে সব কেটে নষ্ট করে দেওয়া হয়েছে। এতে বড় ক্ষতির মুখে পড়েছি।”


    স্থানীয় বাসিন্দারা জানান, সূর্যমুখীর বাগানটি এলাকায় একটি আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছিল। হঠাৎ এভাবে বাগান নষ্ট হওয়ায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই ধারণা করছেন, ঈর্ষান্বিত হয়ে কেউ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।


    উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “কৃষকদের উৎসাহিত করতে প্রণোদনার আওতায় সূর্যমুখীর বীজ দেওয়া হয়েছিল। নুরুল ইসলামের বাগানটি ভালো অবস্থায় ছিল। গাছ কেটে ফেলার ঘটনাটি দুঃখজনক। ক্ষতিগ্রস্ত কৃষককে সহায়তার বিষয়েও আলোচনা করা হবে।”

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…