এইমাত্র
  • পদত্যাগ নিয়ে বিভ্রান্তি, মুখ খুললেন আইজিপি
  • মাদুরোকে অপহরণে অ্যানথ্রপিকের এআই ‘ক্লড’ ব্যবহার
  • তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
  • নাহিদ-সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান
  • নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
  • ১৪ দিনে এলো ১৬৫১৯ কোটি টাকার প্রবাসী আয়
  • শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
  • নাহিদের বাসায় তারেক রহমান
  • দেশে নির্বাচন পরবর্তী কোনো সংখ্যালঘু নির্যাতন ঘটেনি: প্রেস সচিব
  • ফের পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ
  • আজ সোমবার, ২ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    আলীকদমে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

    সুজন ভট্টাচার্য্য, বান্দরবান প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম
    সুজন ভট্টাচার্য্য, বান্দরবান প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম

    আলীকদমে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

    সুজন ভট্টাচার্য্য, বান্দরবান প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম

    বান্দরবানের আলীকদম উপজেলায় রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের পুরাতন কানামাঝি ঘাট এলাকায় নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


    নিহত রহিমা বেগম স্থানীয় বাসিন্দা আবু তালেবের স্ত্রী। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ সন্দেহভাজন হিসেবে দুই পুত্রবধূসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে।


    নিহতের ছেলে নুরুল আমিন জানান, তার মা দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে (প্যারালাইসিস) ভুগছিলেন। তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।


    স্থানীয় সাবেক ইউপি সদস্য অলিউর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান এবং থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।


    প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন বলেন, বাড়ির ভেতরে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন।


    আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ বলেন, রাত ৯টার দিকে ৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনে। এ ঘটনায় দুই পুত্রবধূসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…