এইমাত্র
  • পদত্যাগ নিয়ে বিভ্রান্তি, মুখ খুললেন আইজিপি
  • মাদুরোকে অপহরণে অ্যানথ্রপিকের এআই ‘ক্লড’ ব্যবহার
  • তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
  • নাহিদ-সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান
  • নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
  • ১৪ দিনে এলো ১৬৫১৯ কোটি টাকার প্রবাসী আয়
  • শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
  • নাহিদের বাসায় তারেক রহমান
  • দেশে নির্বাচন পরবর্তী কোনো সংখ্যালঘু নির্যাতন ঘটেনি: প্রেস সচিব
  • ফের পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ
  • আজ সোমবার, ২ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ঝিনাইদহে গৃহকর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ

    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম
    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম

    ঝিনাইদহে গৃহকর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ

    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম

    ঝিনাইদহ সদর উপজেলায় এক গৃহকর্মীকে কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত ওই নারীর নাম আয়েশা বেগম। তিনি সদর উপজেলার পোড়াহাটি গ্রামের মৃত শওকত আলীর স্ত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে।


    আয়েশা বেগম জানান, তিনি বাড়ির কাছাকাছি অবস্থান করছিলেন। এ সময় একই গ্রামের মো. বশির উল্লাহর ছেলে নূর মোহাম্মদ আকস্মিকভাবে তার ওপর হামলা চালান। অভিযোগ করে তিনি বলেন, নূর মোহাম্মদ কোদাল দিয়ে তার পায়ে একাধিকবার আঘাত করেন এবং ভোট দেওয়ার বিষয়টি নিয়ে তাকে হুমকি দেন।


    আয়েশার ভাষ্য, হামলাকারী তাকে বলেন, “আমার কথা না শুনে ভোট দিতে গেলি কেন।”


    আহত নারী দাবি করেন, তিনি ধানের শীষ প্রতীকের সমর্থক এবং অভিযুক্ত ব্যক্তি আওয়ামী লীগের কর্মী।


    স্থানীয়রা আহত অবস্থায় আয়েশাকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।


    আয়েশা বেগম জানান, প্রায় ৩০ বছর আগে তার স্বামী মারা যান। এরপর থেকে তিনি বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। তিনি দুই কন্যা সন্তানের জননী। দুই মেয়ের বিয়ে হয়েছে এবং তারা শ্বশুরবাড়িতে থাকেন।


    হাসপাতালে চিকিৎসাধীন আয়েশা জানান, অর্থাভাবে প্রয়োজনীয় ওষুধ কিনতে পারছেন না।


    ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক ছোঁয়া ইসরাইল জানান, শুক্রবার বিকেল তিনটার দিকে আয়েশা বেগমকে হাসপাতালে আনা হয়। তার ডান পায়ে গুরুতর জখম হয়েছে এবং বাম পায়ের আঘাত তুলনামূলক কম। বিষয়টি আরও বিস্তারিতভাবে অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক বলতে পারবেন।


    ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, ‘এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…