এইমাত্র
  • পদত্যাগ নিয়ে বিভ্রান্তি, মুখ খুললেন আইজিপি
  • মাদুরোকে অপহরণে অ্যানথ্রপিকের এআই ‘ক্লড’ ব্যবহার
  • তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
  • নাহিদ-সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান
  • নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
  • ১৪ দিনে এলো ১৬৫১৯ কোটি টাকার প্রবাসী আয়
  • শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
  • নাহিদের বাসায় তারেক রহমান
  • দেশে নির্বাচন পরবর্তী কোনো সংখ্যালঘু নির্যাতন ঘটেনি: প্রেস সচিব
  • ফের পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ
  • আজ সোমবার, ২ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ‘সংসদে এমন মানুষ দরকার, যারা ১৮ কোটি মানুষের স্বার্থ দেখবে’: ডা. শফিকুর রহমান

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২০ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২০ পিএম

    ‘সংসদে এমন মানুষ দরকার, যারা ১৮ কোটি মানুষের স্বার্থ দেখবে’: ডা. শফিকুর রহমান

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২০ পিএম

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান বলেছেন, সংসদে এমন প্রতিনিধিদের যাওয়া উচিত, যারা ব্যক্তিস্বার্থ নয়, দেশের ১৮ কোটি মানুষের স্বার্থ রক্ষা করবেন।


    রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখলা ফেরিঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


    ডা. শফিকুর রহমান বলেন, “সংসদ থেকেই দেশ পরিচালিত হবে। সেখানে সরকার দল থাকবে, বিরোধী দলও থাকবে। একটি গাড়ি যেমন এক চাকা দিয়ে চলে না, তেমনি গণতন্ত্রেও কার্যকর সরকার ও শক্তিশালী বিরোধী দল প্রয়োজন।”


    তিনি বলেন, সরকারি দল জনস্বার্থে ইতিবাচক কাজ করলে সহযোগিতা করা হবে। তবে জনস্বার্থ বিঘ্নিত হলে বিরোধিতা করা হবে। “আমাদের অবস্থান পরিষ্কার থাকবে,” বলেন তিনি।


    ঋণ খেলাপি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “যারা জনগণের টাকা পরিশোধ করতে পারেন না, তাদের নেতৃত্বে আসা উচিত নয়।” তিনি দুর্নীতি ও বিচারব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।


    তিনি বলেন, “সমাজ দুর্নীতিমুক্ত করতে হবে। বিচারব্যবস্থা শক্তিশালী না হলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।”


    সংস্কারবিষয়ক গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এর পূর্ণ বাস্তবায়ন দেখতে চান তারা।


    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কী বিষয়ে আলোচনা হবে, তা তার ব্যাপার। তবে দেশের ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে যেকোনো আলোচনা হবে।”


    শক্তিশালী বিরোধী দলের প্রশ্নে তিনি বলেন, “সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে, যদি দেশ সঠিক পথে চলে। ভুল পথে গেলে আমরা সমর্থন দেব না।”


    জাতীয় পার্টি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, অতীতে দায়িত্ব পালনে ব্যর্থতার কারণেই তারা জনসমর্থন হারিয়েছে বলে তার মত।


    এর আগে সকালে কিশোরগঞ্জে পৌঁছে ডা. শফিকুর রহমান নিকলী উপজেলার শিমুলবাঁক এলাকায় নিহত জামায়াত সমর্থক শাহ আলমের বাড়িতে যান। সেখানে পরিবারের খোঁজখবর নিয়ে সহায়তার আশ্বাস দেন।


    পরে তিনি নিকলী উপজেলার ছাতিরচর এলাকায় নিহত আরেক কর্মী আব্দুস সালামের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন।


    উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম নিহত হন। এছাড়া ৮ ফেব্রুয়ারি ইটনায় একটি নির্বাচনি সমাবেশে যাওয়ার পথে শাহ আলমের মৃত্যু হয়।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…