এইমাত্র
  • পদত্যাগ নিয়ে বিভ্রান্তি, মুখ খুললেন আইজিপি
  • মাদুরোকে অপহরণে অ্যানথ্রপিকের এআই ‘ক্লড’ ব্যবহার
  • তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
  • নাহিদ-সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান
  • নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
  • ১৪ দিনে এলো ১৬৫১৯ কোটি টাকার প্রবাসী আয়
  • শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
  • নাহিদের বাসায় তারেক রহমান
  • দেশে নির্বাচন পরবর্তী কোনো সংখ্যালঘু নির্যাতন ঘটেনি: প্রেস সচিব
  • ফের পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ
  • আজ সোমবার, ২ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জে অতিরিক্ত দামে ফাস্টফুড বিক্রি, বেকারিকে জরিমানা

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম

    মুন্সিগঞ্জে অতিরিক্ত দামে ফাস্টফুড বিক্রি, বেকারিকে জরিমানা

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম

    মুন্সিগঞ্জে প্রদর্শিত মূল্য তালিকার চেয়ে বেশি দামে ফাস্টফুড বিক্রির দায়ে একটি বেকারিকে চার হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


    রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সদর উপজেলার পুরাতন কাচারি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।


    অভিযানে আসলাম সুইটস অ্যান্ড বেকারিতে প্রদর্শিত মূল্য তালিকার চেয়ে বেশি দামে ফাস্টফুড বিক্রি করার অভিযোগ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. ইকরামকে চার হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে মূল্য তালিকা অনুযায়ী পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়।


    অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. সামির হোসাইন সিয়াম এবং মুন্সিগঞ্জ ব্যাটালিয়ন আনসারের একটি দল।


    সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মূল্য তালিকার বাইরে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…