এইমাত্র
  • পদত্যাগ নিয়ে বিভ্রান্তি, মুখ খুললেন আইজিপি
  • মাদুরোকে অপহরণে অ্যানথ্রপিকের এআই ‘ক্লড’ ব্যবহার
  • তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
  • নাহিদ-সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান
  • নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
  • ১৪ দিনে এলো ১৬৫১৯ কোটি টাকার প্রবাসী আয়
  • শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
  • নাহিদের বাসায় তারেক রহমান
  • দেশে নির্বাচন পরবর্তী কোনো সংখ্যালঘু নির্যাতন ঘটেনি: প্রেস সচিব
  • ফের পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ
  • আজ সোমবার, ২ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কুমিল্লার দাউদকান্দিতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

    মো. সাদ্দাম হোসেন, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ পিএম
    মো. সাদ্দাম হোসেন, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ পিএম

    কুমিল্লার দাউদকান্দিতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

    মো. সাদ্দাম হোসেন, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ পিএম

    কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচ থেকে সাতজন আহত হয়েছেন।


    রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায়, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।


    পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘ইকোনো সার্ভিস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৬২০৩) নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ফারুক (৪২) এবং বাসের যাত্রী মিজানুর রহমান (৪৮) নিহত হন। অটোরিকশাটিতে চালক ছাড়া অন্য কোনো যাত্রী ছিলেন না বলে জানা গেছে।


    দুর্ঘটনায় আহত বাসযাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।


    দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত তৎপরতায় বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


    দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…