এইমাত্র
  • পদত্যাগ নিয়ে বিভ্রান্তি, মুখ খুললেন আইজিপি
  • মাদুরোকে অপহরণে অ্যানথ্রপিকের এআই ‘ক্লড’ ব্যবহার
  • তারেক রহমানের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
  • নাহিদ-সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান
  • নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান
  • ১৪ দিনে এলো ১৬৫১৯ কোটি টাকার প্রবাসী আয়
  • শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
  • নাহিদের বাসায় তারেক রহমান
  • দেশে নির্বাচন পরবর্তী কোনো সংখ্যালঘু নির্যাতন ঘটেনি: প্রেস সচিব
  • ফের পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ
  • আজ সোমবার, ২ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    আসামি ধরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যের

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ পিএম

    আসামি ধরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যের

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ পিএম

    কিশোরগঞ্জের হোসেনপুরে আসামি গ্রেপ্তার করে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৫০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।


    রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত কনস্টেবল নজরুল ইসলাম টাঙ্গাইল জেলার গোপালপুর থানার শিমলা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।


    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পদোরগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সদস্য বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কনস্টেবল নজরুল ইসলামসহ ছয়জন গুরুতর আহত হন।


    দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নজরুল ইসলামের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    এছাড়া দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার চালক, গ্রেপ্তারকৃত আসামি এবং আরও তিনজন পুলিশ সদস্য আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।


    হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।



    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…